গোপালগঞ্জে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

০৬ অক্টোবর ২০১৯, ১২:১৭ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হল- ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) এবং তাদের ফুফাতো বোন পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে ঝর্না আক্তার (৩)।

জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন বোন। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।

সকাল ৯টার দিকে তিন বোনকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার রাজৈর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিন শিশুর মৃত্যু হয়। 

অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬
এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সন…
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬