এনএসইউতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ শীর্ষক কোর্সের সনদ বিতরণ

১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ PM
সনদ বিতরণের পরে গ্রুপ ছবি

সনদ বিতরণের পরে গ্রুপ ছবি © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগের গবেষণা কেন্দ্র, 'এনএসইউ সেন্টার ফর লিগ্যাল রিসার্চ'-এর আয়োজনে ‘ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস’ (মানব পাচার ও অভিবাসী চোরাচালান) শীর্ষক সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) যৌথ অর্থায়ন ও সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উদ্যোগটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আঞ্চলিক প্রকল্প 'প্রিভেন্টিং অ্যান্ড অ্যাড্রেসিং ট্রাফিকিং ইন হিউম্যান বিয়িংস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস ইন সাউথ এশিয়া'-এর একটি অংশ। এর মূল লক্ষ্য হলো, আন্তর্জাতিক আইনি কাঠামো সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং মানব পাচারের মতো অপরাধ দমনে ফৌজদারি বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ওপর-উপাচার্য অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ প্রতিনিধিদলের অ্যাটাশে পিনার এল্যান, ইউএনওডিসির আইন প্রয়োগ বিশেষজ্ঞ মার্কাস ভিনিসিউস পেস এবং ইউএনওডিসি দক্ষিণ এশিয়ার ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর তাসনিম বিনতে করিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এনএসইউর আইন বিভাগের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন, অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাঁর বক্তব্যে কার্যকর আইন প্রণয়ন প্রক্রিয়ায় শিক্ষাবিদদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ইইউ প্রতিনিধি পিনার এল্যান তাঁর বক্তব্যে বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান মানবাধিকারের চরম লঙ্ঘন, যা নারী ও শিশুদের বেশি ক্ষতিগ্রস্ত করে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। ইউএনওডিসি প্রতিনিধি মার্কাস ভিনিসিউস পেস, তরুণদের জীবনের বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন এবং তাসনিম বিনতে করিম সংঘবদ্ধ অপরাধ দমনে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ এই সময়োপযোগী কোর্স আয়োজনে সহযোগিতার জন্য ইউএনওডিসি এবং ইইউ-কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে বর্ণিল এই আয়োজনের সমাপ্তি ঘটে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9