ভূমিকম্পে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভবনের কোনো ত্রুটি মেলেনি

২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © সংগৃহীত

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভবনের প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোনো ক্রটির প্রমাণ মেলেনি।

আজ রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর, শুক্রবার, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি দল নিয়ে ভবন পরিদর্শন করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন কোন ক্রটির প্রমাণ মেলেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো ক্যাম্পাস অনেকগুলো এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহার করে নির্মাণ করায় এই ভবনগুলো উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল। ভূমিকম্পসহ প্রাকৃতিক নড়াচড়ায় ভবনের চাপ সহনীয় করতে নির্মাণের কৌশল হিসেবে এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহৃত হয়। আজ সকালে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকা পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950