ছাত্রীর নগ্ন ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে চার ধরে ধর্ষণ!

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা চার বছর ধরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। অভিযুক্ত ওই শিক্ষকের নাম উকিল উদ্দিন।

উকিল উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। তবে অভিযোগের দায়েরের পরও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় উকিল উদ্দিন ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সর্ম্পক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করেন উকিল উদ্দিন। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৪ বছর ধরে ধর্ষণ করে আসছে ওই শিক্ষক।

ধর্ষণের পাশাপাশি নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে সর্বশেষ ৩ লাখ টাকাও দাবি করে ধর্ষক উকিল উদ্দিন। ইতোপূর্বেও ভিডিও ও ছবি ব্যবহার করে পর্যায়ক্রমে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী ২৫ আগস্ট বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও উকিল উদ্দিনকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ধর্ষক উকিল উদ্দিনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬