শিশু কন্যাকে অনৈতিক কাজে বাধ্য করায় মা ও সৎবাবা আটক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯ AM

© সংগৃহীত

ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ওই ছাত্রীর মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

আটকরা হলেন- ওই ছাত্রীর মা সাহেরা আক্তার কাজল ও সৎবাবা মো. আলম। রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে মা ও সৎবাবার সহযোগিতায় মেয়েটির সঙ্গে কয়েকজন পুরুষ শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার মা ও সৎবাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬