ইন্টারভিউয়ে ডেকে তরুণীকে ধর্ষণ

২৯ আগস্ট ২০১৯, ০৮:৫২ AM

© প্রতীকী ছবি

রাজধানীর শ্যামলীতে একটি অফিসে চাকরির ইন্টারভিউয়ের নামে এক তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। অভিযোগের পর রাত সোয়া ১টায় ওই অফিসটিতে অভিযান চালায় পুলিশ।

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল বলেন, বুধবার দুপুরের ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগের পর আমরা একটি ভবনে অভিযানে এসেছি। কিন্তু এখানে কোনো অফিসের সাইনবোর্ড নেই। একজন লোক ছাড়া আর কাউকে ভবনে পাওয়া যায়নি।

তিনি জানান, মেয়েটি অভিযোগ করেন- সাক্ষাৎকারের সময় কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে ৩-৪ জন তাকে ধর্ষণ করে। ওই তরুণী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি কিন্তু বাড়িটি চেনেন। তিনি শান্তা মারিয়াম নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন বলে জানিয়েছেন।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬