অনিয়মের অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

১৮ আগস্ট ২০১৯, ০৪:৩০ PM

© ফাইল ছবি

বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি পুলিশ ফাঁড়ির দুই পুলিশকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- চরণদ্বীপ ফকিরাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছানোয়ার ও কনস্টেবল রাশেদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ এ আদেশ দেন।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুখী বলেন, চরণদ্বীপ ফকিরাখালী ফাঁড়ির ইনচার্জসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনে এলাকাবাসী। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬