কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছাত্রীর

০৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ PM
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন সীমা আক্তার

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে প্রাণ হারিয়েছেন সীমা আক্তার © সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সীমা আক্তার নামে এক নারী পর্যটক। ইজিবাইকে চলাচলের সময় তার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন তিনি।

সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে যাতায়াতের একপর্যায়ে হঠাৎ সীমার ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যকর ২০২৭ সাল থেকে: শিক্ষামন্ত্রী

এদিকে দুর্ঘটনার পর নিহত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৈকতে আনন্দভ্রমণে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তরুণীর মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের যত খেলা
  • ৩০ অক্টোবর ২০২৬
সম্ভাবনার ক্যাম্পাস, সংকটের বাস্তবতা, শিক্ষার্থীদের আক্ষেপ …
  • ৩০ অক্টোবর ২০২৬
নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬