মেরিন ড্রাইভে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ১ পর্যটক নিহত

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM
কক্সবাজারের মেরিন ড্রাইভ

কক্সবাজারের মেরিন ড্রাইভ © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় পর্যটকবাহী চান্দের গাড়ি দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (৪৫) নামে ঢাকার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানসহ অন্তত ১৩ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায়  কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার ১৪ জনের একটি পর্যটক দল বিকেল ৪টার দিকে চান্দের গাড়িতে করে কক্সবাজার থেকে ইনানীর উদ্দেশ্যে যাত্রা করে। হিমছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। তিনি ঢাকার মহাখালীর রসুলবাগ এলাকার বাসিন্দা এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি একটি কাভার্ড ভ্যানে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে নিহত হাবিবুর রহমানের মরদেহ ও আহত পর্যটকদের নিয়ে একটি লাশবাহী গাড়ি এবং পাঁচটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যায়।

আরও দেখুন: বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন ও ছেলে সাফওয়ান গুরুতর আহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা আরও ১৩ পর্যটকও দুর্ঘটনায় আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওভারস্পিডের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুর্ঘটনার প্রায় ৩০ মিনিটের মধ্যেই একজন পর্যটক নিহত হন। আহত বাকি ১৩ পর্যটককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।’

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬