দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। 

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা ১২ জন থেকে উন্নীত করে ১০০ জন করেছি। শিক্ষক সিলেকশন একটি কমিটি রয়েছে, যা আগামী ৫ অক্টোবর দুপুর ২টায় ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তাদের সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করবেন।’

আরও খবর: একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬