একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ AM
একদশে ভর্তি আবেদন সময় বাড়ছে

একদশে ভর্তি আবেদন সময় বাড়ছে © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও এক দফা বাড়ানো হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে সময় বাড়ানোর নোটিশ দেব। আমরা সময়টা বাড়াচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্যই। মন্ত্রী মহোদয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তবোর্ড মিটিং করে আজ সকালে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সময় বৃদ্ধির বিষয়টি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি।’

সময়সীমা কতদিন বাড়ানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘২৭ ও ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় ছিল। এটা আমরা ১ অক্টোবর পর্যন্ত নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য একটা ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যাচ্ছি। অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।’

সময় বাড়ানোর কারণ ব্যাখ্যা করে শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অবস্থা বুঝতে পারছি। কারণটা হচ্ছে প্রায় তিন লাখের কাছাকাছি, তারও উপরে সাড়ে লাখের কাছাকাছি আপনার এই সিস্টেমের বাইরে আছে। প্রথমভাবে আবেদন করেনি, পরে নিশ্চয়ন করেছে, ভর্তি হয়নি। এত বিপুলসংখ্যক স্টুডেন্টকে রেখে তো আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারি না। সেই জন্যই আমরা সময়টা বৃদ্ধি করেছি।’

এদিকে দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির অনলাইন আবেদন সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে আবেদন করার সময় ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি, এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।

ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে ওই শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী, দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে নির্বাচিত হয়নি, দ্বিতীয় ধাপে আবেদনের জন্য তাদের ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন অথবা এডিট সম্পন্ন করতে হবে।

এ ছাড়া দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।

আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছোটবেলায় হারান বাবাকে, মা-স্বজন-বন্ধুদের সহযোগিতায় পড়াশোনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬