প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আজ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ AM
প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা আন্দোলন করছেন

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা আন্দোলন করছেন © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে এ পর্যন্ত ৪৬ জেলার প্রার্থীরা দ্বিতীয় ধাপে নিয়োগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বাকি জেলাগুলোতেও নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো থেকে তারা জানতে পেরেছেন। তবে এখনো যারা নিয়োগপত্র পাননি, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে কি না—সে বিষয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিদ্ধান্ত জানানো হবে।

নিয়োগবঞ্চিত প্রার্থীদের কর্মসূচিতে অংশ নেওয়া ভোলা জেলার শাখাওয়াত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখন পর্যন্ত ৪৬টি জেলায় নতুনভাবে নিয়োগপত্র পেয়েছে। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছি, বাকি জেলাগুলোর কাজ চলমান।’

তিনি আরও বলেন, ‘আজ ২৮ তারিখ। যারা দ্বিতীয়বার নিয়োগবঞ্চিত হয়েছে, তাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছি। আর আমরা যারা এখনও নিয়োগপত্র পাইনি, তারা পূর্ব ঘোষণা অনুযায়ী আজও কর্মসূচি চলমান রাখব কি না, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে ঘোষণা দেব।’

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। রবিবার সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে প্রায় আট ঘণ্টা অবস্থান শেষে রাত ৮টার দিকে তারা কর্মসূচি শেষ করেন।

আরও পড়ুন: একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে

এদিকে ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। ১ অক্টোবর থেকে যোগদান শুরু হওয়ার আগে এবং প্রয়োজন হলে এর পরও পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।

বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেকেই নিয়োগপত্র পাননি। তাদের অনেকের নাম নিয়োগের তালিকায় না থাকায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।

প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব জেলার নিয়োগপত্র এখনো প্রকাশ হয়নি বা যেসব প্রার্থী দ্বিতীয়বারও নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চান তারা।

আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছোটবেলায় হারান বাবাকে, মা-স্বজন-বন্ধুদের সহযোগিতায় পড়াশোনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬