দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ AM
জেলা প্রাথমিক শিক্ষাভবন

জেলা প্রাথমিক শিক্ষাভবন © সংগৃহীত

দীর্ঘদিন অপেক্ষার পর গত ২৪ সেপ্টেম্বর দেশজুড়ে নিয়োগপত্র প্রদান শুরু হলেও নওগাঁর অনেক চাকরি প্রার্থী এ থেকে বাদ পড়েছিলেন। এরই মাঝে রবিবার দ্বিতীয় দফায় নওগাঁ জেলায় নতুন করে ৬১ জন প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।  

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় এ জেলায় নিয়োগপত্র পেলেন নওগাঁ সদর উপজেলায় ২ জন, রাণীনগর উপজেলায় ৬ জন, সাপাহার উপজেলায় ৩ জন, বদলগাছী উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন ও মান্দা উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ১৬ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, পোরশা উপজেলায় ৮জন এবং নিয়ামতপুর উপজেলায় ৪ জন।  

নিয়োগ পত্রে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলের (গ্রেড-১৩) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পত্রে উল্লেখিত ৯টি শর্ত তাদের জন্য প্রযোজ্য হবে। 

নিয়োগ পত্রে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে যোগদান করতে হবে।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬