‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার যারা

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ AM
জাতীয় ক্রিকেট লিগের ক্রিকেটার ড্রাফট

জাতীয় ক্রিকেট লিগের ক্রিকেটার ড্রাফট © টিডিসি ফটো

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের খেলা। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ। টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি হবে অনেকটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে, যেখানে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুষ্ঠিত হয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার ড্রাফট। ড্রাফটে প্রথম আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন গ্রুপ। তারা দলে ভেড়ায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

এরপর দ্বিতীয় ডাকের সুযোগ পায় ফরচুন গ্রুপ। তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে জায়গা করে নেন ব্যাটার তাওহীদ হৃদয়। তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইকন বেছে নেওয়ার সুযোগ পায় একমি গ্রুপ। তারা দলে নেয় অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে।

চতুর্থ ডাকের সুযোগ পাওয়া সেভেন রিংস সিমেন্ট গ্রুপ নিজেদের আইকন হিসেবে দলে ভেড়ায় অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। এরপর পঞ্চম দল হিসেবে আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ব্লু স্টার লিমিটেড। তারা দলে নেয় উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে।

সবশেষে আইকন ক্রিকেটার বেছে নেয় সিটিজেন ব্যাংক। তাদের দলে যোগ দেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ। এভাবে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারও চূড়ান্ত হয়ে গেল। টি-টোয়েন্টি পর্ব শুরু হলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তারা।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬