রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২

২৫ জুলাই ২০২৬, ১২:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মিরপুর ১৩ নম্বর কাফরুল এলাকায় গোলাগুলির ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন—কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা ৭ থেকে ৮ জন একত্রে এলাকায় কথা বলছিলেন। ওই সময় হঠাৎ করে ৩ জন সশস্ত্র ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে।

গোলাগুলির ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে এক অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬