কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ PM
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় গতকাল শুক্রবার সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত ব্যক্তিরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা। এ ছাড়া নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নেন ২১ বছর বয়সী বন্দি রিম্পা। তিনি কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান।

রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজা হয়েছিল তার। ওই সাজা ভোগ করতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালায়। তবে রিম্পার সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, তিনি কারাগার থেকে পালিয়েছেন।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬