এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

১৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ AM
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩ © সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বাসাটি থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সাকিব, ওয়াসিদ ও জিল। এর মধ্যে ওয়াসিদ ও সাকিব একে-অপরের বন্ধু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া জিল এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বারান্দা থেকে চিৎকার শুনে ভবনের নিচে থাকা লোকজন আটকে রাখার বিষয়টি টের পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

এ বিষয়ে ভাটারা থানার এসআই মওদুদ জানান, এক বন্ধুর বাসায় কয়েকজন মাদক সেবন করছেন— ৯৯৯ নম্বর থে‌কে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে টাকা দাবি এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্ত ওয়াসিদের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী জিলের পরিচয় হয় এবং সখ্যতা গড়ে ওঠে। এই পরিচয়ের সূত্র ধরে জিল শুক্রবার সকালে ওয়াসিদের সঙ্গে বাসাটিতে আসে। এরপর সেখানে সবাই মাদক সেবন করে। ওই সময় এইচএসসি পরীক্ষার্থী জিলের মাদক সেবনের ভিডিও ধারণ করে তার কাছে ওয়াসিদ ও সাকিব টাকা দাবি করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকেই আটক করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত লবণ খাওয়া বাড়াচ্ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি: বিএফএসএ
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার আর নেই
  • ১৮ জুলাই ২০২৬
টানা ৪ বিশ্বকাপের সফল ভবিষ্যদ্বাণী, এবার চ্যাম্পিয়ন হবে কোন…
  • ১৮ জুলাই ২০২৬
বিইপিআরসিতে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা
  • ১৮ জুলাই ২০২৬
এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ
  • ১৮ জুলাই ২০২৬
চিকিৎসকেরা অপারেশনের পরামর্শ দিলেও করাননি, প্রতিদিন ব্যথা ন…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence