নেত্রকোনায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৫ জুলাই ২০২৬, ০৫:২১ PM
গ্রেপ্তার মরিয়ম বেগম (মাঝে)

গ্রেপ্তার মরিয়ম বেগম (মাঝে) © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা বড়িসহ মরিয়ম বেগম (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এমন গোপন সংবাদে আজ সকালে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে  আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি করা হয়। একপর্যায়ে চট্রগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে থাকা মরিয়ম বেগমের কাছ থেকে দুটি প্যাকেটে রাখা মোট ৭ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ছাড়া একটি আইটেল বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মাদক আইনে কেন্দুয়া থানায় মামলা করেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম মাদক আইনে মরিয়ম নামের এক নারীর বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেছেন মরিয়মকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে। মাদক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9