একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

১৮ জুলাই ২০২৬, ১০:১০ AM
ডিএমপির অভিযানে গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৪৫, মতিঝিলে ৫০, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১১৪, গুলশানে ৪৭, উত্তরা বিভাগে ৬৪ জন রয়েছেন। এ ছাড়া সিটিটিসি একজন এবং গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪টি ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মুঠোফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে খুবির ১২ শিক্ষার্থী, তালিকায়…
  • ০৭ অক্টোবর ২০২৬
অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬