শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার

১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ AM
তানিম রেজা ওরফে বাপ্পি

তানিম রেজা ওরফে বাপ্পি © সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  ‎শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ‎পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার মো. সুলেইমমান ওরফে সোহেল রেজা ওরফে তানিম রেজা ওরফে বাপ্পি মতিঝিলের দক্ষিণ কমলাপুর এলাকার মৃত সুলতান রেজার ছেলে। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, শুক্রবার রাতে মতিঝিল থানার চাঁদাবাজির একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

‎বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, মতিঝিল থানা পুলিশ ও ডিবির অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ঢাকার অপরাধ জগতের অন্যতম গডফাদার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইন (ওরফে ফতেহ আলী) বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। দীর্ঘ ২৫ বছর ভারতে আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং অপরাধ জগৎ পুনর্গঠনের চেষ্টা চালান। 

তবে ২০২৫ সালের ২৭ মে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলমান। 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে খুবির ১২ শিক্ষার্থী, তালিকায়…
  • ০৭ অক্টোবর ২০২৬
অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের ছুটিতে বিদ্যালয়ের প…
  • ০৭ অক্টোবর ২০২৬
রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬