শেরপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেপ্তার

১৪ জুলাই ২০২৬, ১১:৩৯ AM
জুনায়েদ নুরানী মনি

জুনায়েদ নুরানী মনি © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলার আসামি হিসেবে রোববার রাতে শহরের নবীনগর এলাকা থেকে জুনায়েদ নুরানী মনিকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬