ছেলেধরা সন্দেহে হত্যা ফৌজদারি অপরাধ: পুলিশ

২০ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

© সংগৃহীত

সম্প্রতি পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়। এই গুজবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণ পিটুনিতে কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

শনিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় গণপিটুনি দিয়ে মানুষ মারাকে বড় ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে এগুলো থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

পাঠানো বার্তায় পুলিশ সদর দফতর জানায়, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে একটি মহল গুজব ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে কয়েকজন গণপিটুনিতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। ছেলেধরা সন্দেহে গণপিটুনি একটি ফৌজদারি অপরাধ। আইন নিজের হাতে তুলেন নেবেন না। গণপিটুনির ঘটনা তদন্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬