দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিলেন এলাকাবাসী

২০ মে ২০২৬, ১০:২৫ AM , আপডেট: ২০ মে ২০২৬, ১০:৩০ AM
অভিযুক্ত দেবর আবুল কাশেম

অভিযুক্ত দেবর আবুল কাশেম © টিডিসি ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে দেবরের ধর্ষণে তারই বিধবা ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দেবর ও ভাবিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের আলীনগর থলিপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবুল কাশেম (৫৮) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী ৫ সন্তানের জননী। ১১ মাস আগে তার স্বামী মারা যান। এর কয়েকমাস পর দেবর আবুল কাশেম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর একপর্যায়ে ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরবর্তী সময়ে বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে ৯৯৯-এ কল দিয়ে দেবর-ভাবিকে পুলিশের হাতে তুলে দেন তারা।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, অভিযুক্ত দেবর ও ভুক্তভোগী ভাবিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভাবির মামলায় দেবরকে গ্রেফতার করে হয়েছে, পরবর্তী দুজন বিয়েতে রাজী হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দিছেন পুলিশ।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬