ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

১৫ মে ২০২৬, ০৭:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বসতঘরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। স্কুলছাত্রীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসাধীন ভুক্তভোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তখন পরিবারের সঙ্গে কথা বলেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি ভুক্তভোগীর সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

ওসি আরও বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে এবং পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9