বাক-প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আদিবাসী গ্রেফতার

১১ মে ২০২৬, ০৪:১৯ PM
শাকুল সাংমা (৫৬)  গ্রেপ্তার করেছে পুলিশ

শাকুল সাংমা (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি ফটো

ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকেলে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে ঐ দিন রাতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মৃত মতিন মারাকের ছেলে। 

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, রবিবার বিকেলে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় ভিকটিম শিশুটি নিজ বাড়ির পাশে অবস্থান করার সময় একই এলাকার মৃত মতিন মারাকের ছেলে শাকুল সাংমা তাকে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত হালুয়াঘাট থানা পুলিশকে খবর দেন। 

সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্যাতিতা শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

বর্তমানে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9