ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে জাবিতে মানববন্ধন

০৮ জুলাই ২০১৯, ০৫:৪৫ PM

স্কুল ছাত্রী সামিয়া আফরিন সায়মার উপর পাবশিক অত্যাচার ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান বক্তারা। সোমবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তার সঞ্চলনায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিচারের যে দীর্ঘসূত্রিতা এতে অনেকের ধৈর্য থাকেনা।’

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন বলেন, ‘এই ধরনের কর্মকান্ড যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।’ দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘দেশে এখন প্রতিবাদ জানিয়ে কাজ হয়না। তাই এই থেকে উত্তরনের জন্য আমাদের শিক্ষকদেরও চিন্তার জায়গায় পরিবর্তন দরকার।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা বলেন, ‘ সম্প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকন্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না। আমরা বলতে চাইছি, আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে থাকুক। নিরাপদে চলাচল করুক।’
সমাপনী বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, এমন পৈশাচিক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসির জোড় দাবি জানাচ্ছি। আজ আমরা মানববন্ধন করছি। তাতে যদি কাজ না হয়, তাহলে আরো যদি অন্য কোন পদক্ষেপ নিতে হয় আমরা সকলকে নিয়ে তা গড়ে তুলবো।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক সাঈদ ফেরদৌস, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়ীতাসহ প্রমুখ।

দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬