প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়

১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ PM
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের লোগো

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের লোগো © সংগ্রহীত ও সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানোসহ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি দেশের আরও ৩৪৯টি উপজেলায় চালু করবে সরকার। এ প্রকল্প ইতোমধ্যে প্রক্রিয়াধীন পর্যায়ে আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (১৩ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, গত বছর দেশের ১৫০ টি উপজেলায় আমরা ফিডিং কর্মসূচি চালু করেছিলাম। নতুন করে ৩৪৯টি উপজেলায় প্রকল্পটি চালু করা হবে। এ পর্যায়ে দেশের সকল মহানগরী, জেলা শহর এবং গ্রামের স্কুলগুলো এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে নতুন প্রকল্পের কাজ অনেকদূর এগিয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৫ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানোসহ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল চালু করে সরকার। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করার উদ্যোগ নেয় সরকার। তবে এসময় সারাদেশের বিভিন্ন স্থানে নষ্ট কিংবা অপরিপক্ব কলা, নষ্ট ডিম, ফাংগাস ধরা পাউরুটিসহ মানহীন খাবার পরিবেশনের অভিযোগ ওঠে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বেশকিছু অভিযোগ এসেছে। প্রকল্পটি যেহেতু নতুন তাই কিছুটা গরমিল হতে পারে। তবে অভিযোগ প্রাপ্তির পরই আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাদের চূড়ান্তভাবে সতর্কও করা হয়েছে। এছাড়া অভিযোগগুলো পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশ্ন আছে, এমপি নাই, সংসদে আজ যে প্রশ্ন করতে চেয়েছিলেন গাজ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক-উপপরিচালকসহ ৫৭ চিকিৎস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬