আগে নিয়োগ, পরে প্রশিক্ষণ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক

১০ জুন ২০২৬, ১২:১৫ PM
প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের সংবাদ সম্মেলন

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

প্রায় পাঁচ মাস ধরে নিয়োগ চূড়ান্ত হলেও পদায়ন না হওয়ায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন। দীর্ঘ অপেক্ষা ও প্রশাসনিক জটিলতার অবসান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ তিন দাবিও জানিয়েছেন তারা।

শনিবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীরা নিজেদের দাবি তুলে ধরেন। তারা বলেন, পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরও এনএসআই ভেরিফিকেশন যুক্ত করায় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। তারা এটিকে নতুন জটিলতা হিসেবে উল্লেখ করে দ্রুত পদায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের প্রায় ৯ লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। দীর্ঘ প্রস্তুতি ও প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হওয়ার পরও নিয়োগ বিলম্ব হওয়ায় তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা অভিযোগ করে বলেন, পদায়ন না হওয়ায় অনেকেই পূর্বের চাকরি ছেড়ে দিয়ে এখন বেকার জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারীরা চরম সংকটে পড়েছেন।

আরও পড়ুন: জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

তারা বলেন, কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের আগে যোগদান না দিয়ে প্রশিক্ষণকে শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে, যা অতীতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গত। তারা প্রশিক্ষণের বিরোধী নই, তবে আগে পদায়ন ও যোগদান নিশ্চিত করে তারপর প্রশিক্ষণ দেওয়া হোক।

তারা আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় শিক্ষক সংকট থাকা সত্ত্বেও পদ খালি রেখে বিকল্প ব্যবস্থায় পাঠদান চালানো হচ্ছে, যা অযৌক্তিক। দ্রুত নিয়োগ কার্যকর হলে এ সংকট সমাধান সম্ভব।

তাদের দাবি, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকলেও দীর্ঘসূত্রতার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে পদায়নের আহবান জানিয়েছেন তারা।

এ সময় ৩ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো— দ্রুত পদায়ন ও নিয়োগ বাস্তবায়ন; প্রশিক্ষণ ও এনএসআই ভেরিফিকেশন প্রক্রিয়া পরিষ্কার করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা।

বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী নারীকে ধর্ষণ, দায়িত্বে থাকা চার পু…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৭১ দিন পর রাতে দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রীতি উরাংয়ের মৃত্যু : ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬