প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

৩০ মে ২০২৬, ০৮:১৬ AM , আপডেট: ৩০ মে ২০২৬, ০৮:৫৭ AM
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের পর আমি এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। অভিযোগগুলোর তদন্তও করা হয়েছে। কোথাও অভিযোগের সত্যতা পাওয়া গেছে, আবার কোথাও পাওয়া যায়নি। সবকিছু বিবেচনা করে সরকার ওই ১৪ হাজার ৫০০ শিক্ষককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তাদের জন্য দুই বছরের প্রবেশনকাল রাখা হবে।

সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন স্টার নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘লাস্ট (ইন্টারিম) গভর্নমেন্ট ১৪ হাজার ৫০০ নিয়োগ দিয়ে গেছে। আমি এসে দেখি ১৪ হাজার ৫০০ একদম ওভারনাইট করেছে। এটা নিয়ে আমি অনেক কমপ্লেইন শুনেছি। সব অভিযোগ আমি তদন্ত করেছি। কোথাও অভিযোগ আছে, কোথাও অভিযোগ নেই। তারা ডিসিদের দ্বারা ভাইভা নিয়েছে। অনেক কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, এই ১৪ হাজার ৫০০ জনকে আমরা নিয়ে নেব, কিন্তু তাদের দুই বছরের প্রবেশন থাকবে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা নিতে বাংলাদেশের শিশুরা যাচ্ছে ১১ রকমের স্কুল-মাদ্রাসায়

তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এই নিয়োগকে শতভাগ দুর্নীতিগ্রস্ত বলা যাচ্ছে না। ফ্যাসিস্ট সরকারের সময় যেটা ছিল, সেখানে ১০০ শতাংশ বলা যেত। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি ১০০ শতাংশ প্রমাণ করতে পারছেন না যে এটা ১০০ শতাংশ করাপশন। কিছু গ্রে এরিয়া রয়েছে। মন্ত্রণালয় পরিচালনা করতে হলে সবকিছু বিবেচনায় নিতে হয়।’

তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘তারা জানত তাদের ডেডলাইন কবে। তারা জানত পরবর্তী সরকার আসবে। তাহলে বিষয়টি পরবর্তী সরকারের জন্য রেখে দিতে পারত। কিন্তু তারা তা করেনি, দ্রুত ভাইভা নিয়ে নিয়োগ সম্পন্ন করেছে।’

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬