শিক্ষায় নতুন মডেল ৪০% একাডেমিক, ৩০% প্র্যাকটিক্যাল ২০% ইন্টার্নশিপ ও ১০% ইন্ট্রাপ্রেনারশিপ আসছে

০৭ জুন ২০২৬, ০১:৪০ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০২:৪১ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত নতুন শিক্ষা কাঠামো

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত নতুন শিক্ষা কাঠামো © টিডিসি সম্পাদিত

দেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে নতুন শিক্ষা কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এ কাঠামোয় একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং সফট স্কিলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রস্তাবিত শিক্ষা কাঠামো অনুযায়ী ৪০ শতাংশ থাকবে একাডেমিক জ্ঞান, ৩০ শতাংশ প্র্যাকটিক্যাল ও প্রফেশনাল দক্ষতা, ২০ শতাংশ ইন্টার্নশিপ, ফিল্ডওয়ার্ক ও প্রজেক্টভিত্তিক শিক্ষা এবং ১০ শতাংশ থাকবে ইন্ট্রাপ্রেনারশিপ, সফট স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি হবে। এ লক্ষ্যেই এই কাঠামো প্রস্তাব করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে একটি বড় ব্যবধান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে এই দূরত্ব কমানো এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই ইন্টার্নশিপ, ফিল্ডওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল লার্নিংয়ের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন : শুধু জ্ঞান অর্জন নয়, ধর্মীয়-সামাজিক নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, শুধু গ্র্যাজুয়েট তৈরি করলেই হবে না, বরং স্কিলভিত্তিক ও কর্মদক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ কারণে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতের সম্প্রসারণ এবং মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। উচ্চশিক্ষার এই বিস্তৃত খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ক্রস-বর্ডার এডুকেশন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে।

শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি এবং আন্তরিকতার সঙ্গে এ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশকে একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক জাতিতে পরিণত করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমাদের গোল শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়; আমরা চাই কর্মক্ষম স্কিল বেজড এডুকেশন দিয়ে জাতি গঠন। দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি এই শিক্ষাকে সবথেকে বেশি ভালোবাসতেন, আমরা কাজ করেছিলাম।

এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57 টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116 টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি সিস্টেম থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনের হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব।

মেডিকেলের ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ‘ডিজাস্টার স্কলারশিপ’ চালুর প্রস্তাব নেপালি শিক্ষার্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকটের সমাধান নিয়ে সরকারের পদক্ষেপের কথা জানালেন প্রধ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিল ম্যাচের দল ঘোষণা ভারতের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৩০ টাকায় শুরু, ৫ দশকে কত ধাপে মূল বেতন ২০ হাজার হলো সরকারি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬