এসএসসি পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ হবে: শিক্ষামন্ত্রী

০২ জুন ২০২৬, ০৩:০৯ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এ সূচি আবারও পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।    

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। 

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে

তিনি বলেন, ‘সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা, সেশনজট কমানো।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ১৬ বছরের লেখাপড়া ১৭ বছর যাচ্ছে, ১৭ বছরের লেখাপড়া ২০ বছর যাচ্ছে। এই দুই বছরের লস হচ্ছে সেটাকে আমাদের এডজাস্ট করতে হবে।’

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9