২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে

০২ জুন ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০২:৪৩ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় আলোচনা-সমালোচনা আছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রয়োজন হলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে নতুন তারিখ নির্ধারণ হবে।’

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় বসেন শিক্ষামন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার মতামত নেওয়া হচ্ছে। এসএসসি পরীক্ষা নিয়ে পাবলিক ওপিনিয়ন নিতে ফের বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে পরীক্ষা।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে করতে। তবে ৭ তারিখে শেষ হবে রোজার জন্য। না হলে রোজার পরে চলে যায়। এখন সবাই বলছে রোজার পরে শেষ করতে। আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। মানুষের মতামত কালিকুলাম ও সিলেবাস কাভার হতে হবে। উইথআউট সিলেবাস এক্সাম হতে পারে না।’

আরও পড়ুন: লম্বা ছুটি শেষে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ফিরছে পাবলিক বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষা শুধু রোজার কারণে একমাস এগিয়ে আসছে। স্টেক হোল্ডাররা এতদিন মনে করেছেন রোজার আগে হোক। আমরা সিদ্ধান্ত নিয়ে রুটিনও করেছি।’ ফের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬