বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, ৩ জনকে পুলিশে দিল জনতা

৩১ মে ২০২৬, ০২:৪৪ PM
এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগে আটক তিনজন

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার অভিযোগে আটক তিনজন © টিডিসি ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম তাজ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

নিহত তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে স্থানীয় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় আটককৃতদের মধ্যে দুই কিশোরের বয়স ১৭ বছর। অপর জন হলেন হৃদয় মোল্লা (১৮)।

পুলিশ জানায়, স্থানীয় কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে অংশগ্রহণ করে নিহত তাজুল। এ সময় অনুষ্ঠান থেকে তাকে বাড়ির পেছনের নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এক পর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করেন।

আরও পড়ুন: দিল্লিতে কোচিং ইনস্টিটিউট ভবনে ধস, শিক্ষার্থীসহ ১২ জনকে জীবিত উদ্ধার

তাজুলের চাচা ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বলেন, তার তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। এসএসসি পরীক্ষার হলে খাতা দেখাদেখি নিয়ে পূর্ববিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে বলে জানান তিনি।

শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬