দিল্লিতে কোচিং ইনস্টিটিউট ভবনে ধস, শিক্ষার্থীসহ ১২ জনকে জীবিত উদ্ধার

৩১ মে ২০২৬, ১০:০৩ AM
ভারতের দক্ষিণ দিল্লিতে ভবন ধসের উদ্ধারকর্মীদের তৎপরতা

ভারতের দক্ষিণ দিল্লিতে ভবন ধসের উদ্ধারকর্মীদের তৎপরতা © ইন্ডিয়া টুডে

ভারতের দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে একটি পাঁচতলা বাণিজ্যিক ভবন ধ্বসে পড়েছে। এতে শিক্ষার্থীসহ বহু মানুষ ভেতরে থাকতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় দুজন গুরুতরসহ অন্তত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। পুরো ভবন বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, ‘১২ জনকে উদ্ধার করা হয়েছে। দুজন গুরুতর আহত। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে বলে মনে হচ্ছে না। তবে তল্লাশি অভিযান এখনো চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছে কিনা, তা খুঁজে বের করতে যৌথ অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য কান্নাকাটি ও চিৎকার শোনা যাচ্ছিল। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে আসা চিৎকার শুনতে পাচ্ছিলাম। সেখানে ধুলো কমে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে, পাশের একটি ভবনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মেট্রো স্টেশনের কাছে ওয়েস্টার্ন মার্গে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ভবনটি ভেঙে পড়ে। ভবনটিতে একটি কোচিং ইনস্টিটিউট, ক্যাফে ও বিভিন্ন অফিস চালু ছিল। এর তৃতীয় তলায় নির্মাণের কাজও চলছিল।

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও পিসিআর কর্মীরা তিনজনকে উদ্ধার করেন। বাকিদের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) সহায়তায় ডিএফএস কর্মীরা বের করে আনেন।

আরও পড়ুন: ভারতে ফুটবল বিশ্বকাপ দেখানো নিয়ে জটিলতা কাটছে, অনুমতি পাওয়ার কাছাকাছি যে চ্যানেল

দমকল কর্মকর্তারা জানান, তিনতলা বিশিষ্ট ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে পাশের একটি অস্থায়ী টিনের শেড দেওয়া ক্যান্টিনের ওপর গিয়ে পড়ে, যেখানে শিক্ষার্থীরা রাতের খাবার খাচ্ছিলেন। আহত এক ছাত্রীর বাবা বলবন্ত যাদব জানান, তাঁর ২৫ বছর বয়সী মেয়ে ভবনটির পাশে থাকা ক্যান্টিনে ছিলেন, যখন কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 

মেয়ে সম্প্রতি বিদেশ থেকে এমবিবিএস শেষ করে দেশে ফিরেছেন। সাকেতের ‘অ্যারাইজ মেডিকেল একাডেমি’-তে স্নাতকোত্তর (পিজি) প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ‘ঘটনার সময় ক্যান্টিনে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের বেশিরভাগই ইনস্টিটিউটে বিভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আমার মেয়ের পায়ে হাড় ভেঙে গেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলেও জানান বলবন্ত।

স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটিতে প্রচুর শিক্ষার্থী এবং চাকরিজীবীদের যাতায়াত ছিল। তাদের দাবি ছিল, ধ্বংসস্তূপের নিচে ১০০ থেকে ১৫০ জন মানুষ আটকে থাকতে পারেন। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র সিং বলেন, ‘ভেঙে পড়া ভবনটির নিচে ১০০ থেকে ১৫০ জন আটকে থাকতে পারেন। ভবনটি তুলনামূলকভাবে নতুন ছিল এবং সম্ভবত চার বা পাঁচ বছর আগে তৈরি করা।’ 

দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিপিসি) অনন্ত মিত্তাল বলেন, সন্ধ্যায় বিট কর্মীরা একটি বড় ভবন ধসের খবর পান এবং ঘটনার তিন মিনিটের মধ্যে পিসিআর কল আসে। তাৎক্ষণিকভাবে মেহরাউলি থানার সর্বোচ্চ সংখ্যক পুলিশ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। এনডিআরএফ, ডিডিএমএ, ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। খবর: এনডিটিভি।

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬