ভারতে ফুটবল বিশ্বকাপ দেখানো নিয়ে জটিলতা কাটছে, অনুমতি পাওয়ার কাছাকাছি যে চ্যানেল

৩১ মে ২০২৬, ০৮:৩০ AM
ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ © সংগৃহীত

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে চলেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ভারতের জি নেটওয়ার্কের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ৩ থেকে ৩ দশমিক ৫ কোটি মার্কিন ডলার। চুক্তি সম্পন্ন হলে ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ ভারতে সম্প্রচার করবে জি নেটওয়ার্ক। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫-এও সরাসরি ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন দর্শকরা।

এর আগে ভারতের সম্প্রচার স্বত্ব নিয়ে ফিফার সঙ্গে রিলায়েন্স-ডিজনির দীর্ঘ আলোচনা হলেও তা সফল হয়নি। পরে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়াও আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে কোনো দরপত্র জমা দেয়নি। ফলে বর্তমানে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে জি।

২০২৬ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যৌথভাবে এর আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের দর্শকরা সব ম্যাচই সরাসরি দেখার সুযোগ পাবেন বলে জানা গেছে।

বিশ্বকাপ সম্প্রচারের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু করেছে জি নেটওয়ার্ক। মুম্বাইয়ের লোয়ার পারেল স্টুডিও থেকে বিভিন্ন ভাষার ধারাভাষ্যকার ও ফুটবল বিশ্লেষকদের নিয়ে সম্প্রচার দল গঠনের কাজ চলছে। ভারতের বহুভাষিক দর্শকদের কথা বিবেচনায় রেখে হিন্দি ও ইংরেজির পাশাপাশি আরও কয়েকটি আঞ্চলিক ভাষায় ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

এ চুক্তি চূড়ান্ত হলে ক্রীড়া সম্প্রচারের জগতে বড় ধরনের প্রত্যাবর্তন ঘটবে জি নেটওয়ার্কের। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘ইউনাইট ৮ স্পোর্টস’ নামে নতুন স্পোর্টস নেটওয়ার্ক চালু করেছে। বর্তমানে তাদের চারটি ক্রীড়া চ্যানেল রয়েছে- ইউনাইট ৮ স্পোর্টস ১, ইউনাইট ৮ স্পোর্টস ১ এইচডি (হিন্দি), ইউনাইট ৮ স্পোর্টস ২ এবং ইউনাইট ৮ স্পোর্টস ২ এইচডি (ইংরেজি)।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেলে নতুন এ নেটওয়ার্কের জনপ্রিয়তা আরও বাড়বে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত কয়েক মাসে ভারতীয় বাজারের জন্য সম্প্রচার স্বত্বের মূল্য কিছুটা কমিয়েছে ফিফা। এর অন্যতম কারণ সময়ের পার্থক্য। উত্তর আমেরিকায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় বেশিরভাগ ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী গভীর রাত বা ভোরে শুরু হবে, যা টেলিভিশন দর্শকসংখ্যার ওপর প্রভাব ফেলতে পারে।

তবে ডিজিটাল স্ট্রিমিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ভারতের বিশাল ফুটবলপ্রেমী দর্শকগোষ্ঠী শেষ পর্যন্ত আলোচনাকে ইতিবাচক দিকে এগিয়ে নিতে সহায়তা করেছে।

আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। চুক্তি সম্পন্ন হলে ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী আগামী বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স সহজেই উপভোগ করার সুযোগ পাবেন।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9