তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর পাটক্ষেতে মিলল বস্তা বস্তা টাকা, সারারাত গুনল পুলিশ

২৮ মে ২০২৬, ১২:১০ PM
পাটক্ষেত থেকে উদ্ধার করা টাকা নিয়ে যাচ্ছে পুলিশ

পাটক্ষেত থেকে উদ্ধার করা টাকা নিয়ে যাচ্ছে পুলিশ © সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেতে বুধবার তল্লাশি চালিয়ে গুপ্তধনের খোঁজ পায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার হয় একের পর এক বস্তায় ভর্তি টাকা। এদিন সন্ধ্যা থেকে সেই টাকার গোনার কাজ শুরু হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যাংক কর্মীদের উপস্থিতিতে সারারাত ধরে চলে গণনার কাজ। কয়েকবার গণনা শেষে পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লখ। 

এর বাইরেও আর কোথাও সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে কিনা, তা জানতে ধৃত পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে দফায় দফায় জেরা করছে পুলিশ। শুধু তাই নয়, কোটি কোটি টাকার উৎস কি, তাও জানার চেষ্টা করা হচ্ছে। 

একাধিক অভিযোগে সোমবার রাতে বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেদিনই তার কাছ থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে তৃণমূল নেতা তার বাড়িতে মজুত করে রেখেছিলেন। 

এর মধ্যেই বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। পাটক্ষেতের একটি জায়গায় মাটি খুঁড়ে একের পর এক ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় মোট চারটি ট্রলিও।

আরও পড়ুন: মেসিকে নিয়ে শঙ্কার কথা জানালেন আর্জেন্টিনা কোচ

স্থানীয়রা জানান, প্রত্যেকটি বস্তা ও ট্রলিতে টাকা রাখা ছিল। শুধু তাই নয়, রাখা ছিল প্রচুর নথি। অন্যদিকে রাতেই উদ্ধার হওয়া টাকা গণনার কাজ শুরু করেন পুলিশ কর্মকর্তারা। নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। আসেন ব্যাংক ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও। 

পুলিশ বলছে, সারারাত টাকা গণনার পর তদন্তকারীরা জানান, মাটির নিচে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা লুকানো ছিল। এছাড়াও বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। খোদ বাদুড়িয়ার পুরপ্রধানের এহেন কীর্তিতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। 

বাদুড়িয়ার পুরপ্রধানকে কটাক্ষ করে বলেন, ‘সবাই তো আর পার্থ চট্টোপাধ্যায় নন যে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা রেখে দেবেন। এই দলের অনেকেই এত টাকা করেছেন যে, কোথায় সেগুলো রাখবেন বুঝতে পারছেন না।’ খবর: সংবাদ প্রতিদিন।

রাতে নিখোঁজ, সকালে আদা ক্ষেতে মিলল কবিরাজের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’-এর নবীনবরণ অনুষ্ঠিত
  • ১৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence