মেসিকে নিয়ে শঙ্কার কথা জানালেন আর্জেন্টিনা কোচ

২৮ মে ২০২৬, ১০:৫৩ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে ক্লাব ফুটবলে শেষ ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেও পরে ইন্টার মায়ামি জানায়, মেডিকেল পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি। মূলত মাংসপেশির দুর্বলতার কারণেই তাকে বদলি করা হয়েছিল।

তবে বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কার কথাই জানিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা এই কোচ স্বীকার করেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে জাতীয় দলে যোগ দেওয়ার সময় মেসি শতভাগ ফিট না-ও থাকতে পারেন।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর থেকেই তার বিশ্বকাপে খেলা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও স্কালোনি স্পষ্ট করেই জানান, বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ইনজুরিটি গুরুতর নয় বলেই মনে হচ্ছে, তবে পুরোপুরি ফিট অবস্থায় মেসিকে পাওয়া নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ডিস্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বজয়ী এই কোচ বলেন, ‘শুরুর দিকের তথ্যগুলো একদমই খারাপ না। এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে তার চোটের কী অবস্থা দাঁড়ায়। প্রাথমিক মেডিকেল রিপোর্টে যা এসেছে, পরবর্তী পরীক্ষাগুলোও সেটাই নিশ্চিত করে কি না, তার জন্যই আমরা অপেক্ষা করছি।’

আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসিকে দলে পেতে আশাবাদী স্কালোনির ভাষ্য, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট থেকে স্কোয়াডে যোগ দেবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুধু মেসির একার সমস্যা নয়; আমাদের অনেক খেলোয়াড়ই এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হলো তাদের রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬