এটাই কি মেসির শেষ বিশ্বকাপ? ফিফাকে যা বললেন আলভারেজ

২৬ মে ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০৭:০২ PM
লিওনেল মেসি ও আলভেরেজ

লিওনেল মেসি ও আলভেরেজ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। ইতোমধ্যেই সর্বত্র শুরু হয়েছে এই ঝড়। কে হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সেরা ফুটবলার। কাপ পাবেই বা কোন দল? যদিও সব আলোচনা চাপা পড়ে যায় যখন শুরু হয় মেসি কিংবা নেইমার জুনিয়র কিংবা রোনালদোদের কথা। এমনই বিষয় সামনে নিয়ে এসেছে ফিফা।

জানা যাচ্ছে, এবারের আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে—এমন সম্ভাবনার কথা ঘিরে বিশ্ব ফুটবলে ইতোমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে আর্জেন্টিনা জাতীয় দলের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বয়সের কারণে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তিনি বলেন, মেসির বিদায় শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই একটি আবেগঘন মুহূর্ত হবে। কারণ, তিনি সর্বকালের সেরা ফুটবলার।
আলভারেজের মতে, মেসির মতো একজন কিংবদন্তির উপস্থিতি পুরো টুর্নামেন্টকেই বিশেষ করে তোলে, এবং তার প্রভাব বিশ্ব ফুটবলে অমূল্য।

নিজের দায়িত্ববোধ প্রসঙ্গে আলভারেজ বলেন, ‘এই জার্সি গায়ে মানে পুরো একটি জাতিকে প্রতিনিধিত্ব করা। যারা ফুটবল নিয়ে বাঁচে। এটা যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও। তবে আমরা সবাই ভালোবাসা আর আবেগ নিয়েই খেলি।’ ২০২২ সালের পর নিজের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘আমার খেলার ধরন খুব বেশি বদলায়নি। তবে নতুন কিছু বিষয় শিখেছি এবং কিছু জায়গায় উন্নতি করেছি। এখন অভিজ্ঞতা বেশি। সময়ের সঙ্গে সঙ্গে আপনি আরও ভালো হয়ে ওঠেন, যদিও সেটা সবসময় নিজে বুঝতে পারেন না।’

বিশ্বকাপের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলভারেজ বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। এটা আমাকে ও আমাদের পুরো দলকে ভীষণ গর্বিত করে। অবশ্যই আমরা এবারও শিরোপা ধরে রাখতে চাই এবং আবারও আমাদের দেশের মানুষকে বাধভাঙা আনন্দে ভাসাতে চাই।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন আলভারেজ। বিশেষ করে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে ৪ বার জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। এবারও দলগতভাবে সেই সাফল্যে পেতে মরিয়া এই তারকা।

বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য প্রসঙ্গে আলভারেজ বলেন, ‘আমরা সবসময়ই চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা ফাইনালে উঠতে চাই। জানি কাজটা সহজ হবে না, তবে ধাপে ধাপে এগোতে চাই। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়া সত্যিই গর্বের।’

কাতার বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হিসেবে তিনি বেছে নিয়েছেন মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকে। তার ভাষায়, ‘সেই ম্যাচটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট। আগের পরিস্থিতি বিবেচনায় সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর থেকেই সবকিছু আমাদের পক্ষে যেতে শুরু করে।’

পরপর দুটি বিশ্বকাপ জিততে পারলে এই আর্জেন্টিনা দল কি ইতিহাসের সেরা জাতীয় দল হবে—এমন প্রশ্নের জবাবে আলভারেজ বলেন, ‘যদি আমরা আবার বিশ্বকাপ জিতি, তাহলে ইতিহাসে জায়গা করে নেব। কারণ আমরা টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হব, সঙ্গে থাকবে দুটি কোপা’

বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক-শরিফুল
  • ২৬ আগস্ট ২০২৬
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬