ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব!

২৯ মে ২০২৬, ১০:৩২ AM
ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব!

ভারতে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব! © সংগৃহীত

নতুন বেতন কমিশনের ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছে ভারত সরকার। আর সেই আবহেই সরকারের কাছে নতুন প্রস্তাব দেওয়া হলো। যে তালিকায় ৪০০ শতাংশ স্যালারি বা বেতন বৃদ্ধির বিষয়টিও আসে। কী কী প্রস্তাব আছে? 

অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় আছেন লাখ-লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তারইমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সংগঠনগুলির সমন্বয়ে গঠিত জাতীয় যৌথ পরামর্শদাতা কমিটি বা ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির তরফে সরকারের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এই প্রস্তাবে বেতন বৃদ্ধি, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর ফর্মুলা এবং পুরোনো পেনশন স্কিম (OPS) ফিরিয়ে আনার মতো একাধিক বড় দাবি পেশ করা হয়েছে।

ন্যূনতম বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টরের নতুন ফর্মুলা

কর্মী সংগঠনগুলির দেওয়া প্রস্তাবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম বেতনের ওপর। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ। কর্মী সংগঠনগুলির দাবি, বিগত কয়েক বছরে মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির হার যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে বর্তমান বেতন কাঠামো একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

৫টি ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব

ইন্ডিয়ান রেলওয়ে টেকনিকাল সুপারভাইজার্স অ্য়াসোসিয়েশন নামে একটি সংগঠনের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে. তাতে কোনও কোনও সিনিয়র অফিসারের বেতন বাড়তে পারে ৪০০ শতাংশও। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, একটি নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে পাঁচটির প্রস্তাব দেওয়া হয়েছে।

লেভেল ১ থেকে লেভেল ৫: ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২; লেভেল ৬ থেকে লেভেল ৮: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৫; লেভেল ৯ থেকে লেভেল ১২: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮; লেভেল ১৩ থেকে লেভেল ১৬: ফিটমেন্ট ফ্যাক্টর ৪.০৮; লেভেল ১৭ থেকে লেভেল ১৮: ফিটমেন্ট ফ্যাক্টর ৪.০৮।

আর সরকার যদি সেই প্রস্তাব মেনে নেয়, তাহলে বেতন লাফিয়ে বাড়বে। ওই প্রতিবেদন অনুযায়ী, ১৭-১৮ লেভেলের আওতায় থাকা যে কর্মচারীদের বেসিক স্যালারি ২.৫ লাখ টাকা, তাঁদের সেটা বেড়ে ১০.৯৫ লাখ টাকার মতো হয়ে যাবে। আবার ৬-৮ লেভেল কর্মীদের বেসিক স্যালারি যেখানে ৪৫,০০০ টাকার মতো, সেটা প্রস্তাবিত ফর্মুলায় বেড়ে ১.৫৭ লাখ টাকা হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগ: ভারত
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও-বিএড স্কেল-উচ্চতর গ্রেড পেলেন ১২ হাজার ৫৫৫ জন, …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ‘এআই’ ব্যবহার নিষিদ্ধ করলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬