মাউশি ডিজি

শিক্ষার্থীদের পরীক্ষা-পড়াশোনার চাপ না দিয়ে শিক্ষাটা আনন্দদায়ক করা উচিত

৩১ মে ২০২৬, ১১:৪৬ AM
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষার্থীদের ওপর পরীক্ষা অথবা পড়াশোনার অতিরিক্ত চাপ না দিয়ে তাদের শিক্ষাটাকে সরকারের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আনন্দদায়ক শিক্ষায় পরিণত করা উচিত। তাদেরকে কর্মমুখী শিক্ষা দেওয়া উচিত। যে শিক্ষার মাধ্যমে তারা নিজেদের কর্মজগতে প্রবেশ করতে পারবে। যেই শিক্ষার পর তারা হতাশায় ভুগবে না। তাদের নিজস্ব আর্নিংসে তারা সমর্থ হবে।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মাউশি ডিজি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে বাস্তবমুখী শিক্ষা চালু করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কী, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের পরামর্শ আছে। আর সেই পরামর্শের আলোকে মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তখন নিশ্চয়ই আমরা সে অনুযায়ী কর্মপরিকল্পনা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি বর্তমান সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী শিক্ষার সাথে জীবনমুখী শিক্ষা জীবনের জন্য কি প্রয়োজন আমার জীবনে টিকে থাকতে হলে সাস্টেইন করতে হলে কি ধরনের শিক্ষা প্রয়োজন সেটি সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হতে পারে তা আমরা মনে করি।’

‘বর্তমান সরকার সেদিকেই এগুচ্ছে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো চিন্তাভাবনাগুলো কর্মপরিকল্প কর্মপরিকল্পনাগুলো সেদিকে এগোচ্ছে। নির্বাচনী ম্যানিফেস্টোকে কেন্দ্র করে বেশ কিছু প্রকল্প প্রস্তাবনা দিয়েছি আমরা’, যোগ করেন তিনি।

আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর সেবা থেকে পিছিয়ে বুটেক্স লাইব্রেরি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মাউশি ডিজি বলেন, ‘কিছু স্কিম নিয়েছি যার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসাটা, ক্যাম্পাসকে আনন্দদায়ক করা যায় কীভাবে, কীভাবে ক্যাম্পাসমুখী করা যায়, এক্সট্রা কারিকুলারঅক্টিভিটিজের মাধ্যমে কীভাবে নিজেদের সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করা যায়, সুনাগরিক হিসেবে কীভাবে গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করছি।’ 

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এই বিষয়গুলো থাকে, শিক্ষকদের মধ্যে যাতে সেই ক্যাপাসিটি বিল্ড আপ হয়, তারা যেন শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারেন আমরা সেদিকে এগুচ্ছি। আমরা আশা করছি, আপনাদের সকলের সহায়তায় সকলের পরামর্শে ইনশাআল্লাহ আমরা বর্তমান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গুণগত শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি দক্ষ শিক্ষকের মাধ্যমে কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব।’

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬