এসএসসি: তিনশ’র জায়গায় ৭০০ খাতা নিয়ে শোকজ খেলেন শিক্ষক

০১ জুন ২০২৬, ০২:৪৪ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে অনৈতিকভাবে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি খাতা গ্রহণ করায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শোকজপ্রাপ্ত শিক্ষক হলেন-নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আ. রশিদ মিয়া। তিনি এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড-১০২)-এর পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরীক্ষক কোড-২৪৬০। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন পরীক্ষকের জন্য নির্ধারিত ৩০০টি উত্তরপত্রের পরিবর্তে তিনি অনৈতিকভাবে এবং তথ্য গোপন করে ৭০০টি উত্তরপত্র গ্রহণ করেছেন। পরে অল্প সময়ের মধ্যে সেগুলো মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দিয়েছেন।

এতে আরও বলা হয়, বোর্ডের নিয়ম-নীতি বহির্ভুত কাজের জন্য তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। 

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬