চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে: শিক্ষামন্ত্রী

০৪ জুন ২০২৬, ১১:১৮ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০১:১৩ PM
অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © টিডিসি ফটো

আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এই বছরের মধ্যে প্রত্যেকটি স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাবে।’ বৃহস্পতিবার মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে একটি রেকর্ড। ৬৫ হাজারে ওপরে প্রতিষ্ঠানের এখানে প্রতিনিধিত্ব আছে। এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের মেসি। এই ছোট থেকেই তাদের নিরাপদ এবং খেলাধুলার জন্য সৃষ্টি করছি। আমরা দেখেছি এশিয়ান গেমসে নারীরা জিতে এসেছে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা যতক্ষণ সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ সবল বাংলাদেশ: ববি হাজ্জাজ

তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনও শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি। সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না, শিশুরা ব্যাগভর্তি বই নিয়ে প্রতিষ্ঠানে যাচ্ছে। তারা হাসতে হাসতে খেলতে খেলতে প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।’

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9