প্রাথমিক শিক্ষা যতক্ষণ সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ সবল বাংলাদেশ: ববি হাজ্জাজ

০৪ জুন ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১১:৩৪ AM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত সবলভাবে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত সবল বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল এন্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও বলিষ্ঠ করে গড়ে তুলতেই সরকার কাজ করছে। দেশের প্রাথমিক পর্যায় থেকেই ক্রীড়া ও শিক্ষা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা হবে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, তারা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে এসেছে। আগামী দিনে তোমরাই আমাদের নাম বিশ্বব্যাপী সুবর্ণ অক্ষরে লিখবে।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাথমিক শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড। এখানে যারা আছেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সবাই এই বৃহৎ পরিবারের অংশ। ১৯৮২ সাল থেকে ১৯৮৯-৯০ সাল পর্যন্ত স্কাউটিংয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছি। তখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কতটা কষ্টকর, তা আমি জানি। তাই আমি চাই না, আমার সন্তানরা দীর্ঘ সময় দাঁড়িয়ে কষ্ট পাক।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ক্রীড়া ও শিক্ষা পরিবেশ নিশ্চিত করা। এ প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হচ্ছে।
নারী ফুটবলসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা এখান থেকেই উঠে এসেছে। আমরা একদিন বিশ্বকাপে খেলবো, ইনশাআল্লাহ। এমনকি একদিন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতেও আয়োজন হবে এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসক
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬