অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

০৪ জুন ২০২৬, ০৪:০৬ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

২০২২ সালের পর থেকে শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা না পাওয়া শিক্ষকদের জন্য অবসর ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা পাননি তাদের অবসর ভাতা চালু করবে সরকার। এ ভাতা চালু করতে ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। মাস খানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষকদের এ কল্যাণ ট্রাস্ট থেকে ইতোপূর্বে কয়েক হাজার কোটি টাকা তসরুফ করা হয়েছে।

এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর শিক্ষাখাতে বাজেট জিডিপির ২ শতাংশ। আসছে অর্থবছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ। যা টাকার অঙ্কে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। এটাকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।   

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬