জুনে পে-স্কেলের গেজেট জারি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

১০ জুন ২০২৬, ১০:৫৩ AM
নবম জাতীয় পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেল © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন কত টাকা বাড়ছে, সেটিও চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি জুন মাসে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার উত্থাপিত হতে যাওয়া বাজেটে এ বিষয়ে জানাবেন অর্থমন্ত্রী।

সূত্রের তথ্য বলছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাশের পর নবম পে-স্কেল নিয়ে গেজেট জারি করতে পারে সরকার। চলতি জুন মাসের মধ্যেই এ গেজেট জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পে-স্কেল বাস্তবায়ন হলে চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে সবমিলিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে বলে দাবি করেছে সূত্রটি।

আরও পড়ুন: দুই সচিবসহ সরকারের ৮ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশ করা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। বাকি ৫০ শতাংশ পাবেন পরের অর্থবছরে। তার পরের অর্থবছরে পাবেন তারা ভাতা, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন-ভাতা সবই পাবেন সরকারি কর্মচারীরা। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের নিয়ে কথা বলবেন। কেন আংশিক সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে, সে ব্যাখ্যাও দিতে পারেন অর্থমন্ত্রী।’

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬