আবদুল মালেক

পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চান সরকারি চাকরিজীবীরা

০৪ জুন ২০২৬, ০৯:০৭ AM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৯:৪৬ AM
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক © ফাইল ছবি

পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চেয়ে সরকারি চাকরিজীবীরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক বলেছেন, কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে, আসলেই আমরা ৫০ শতাংশ পাব না ১০০ শতাংশ পাব? যদিও সরকার থেকে আমরা কিছুই জানি না আপডেট। সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে, পে স্কেল হচ্ছে। কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে কোনও নির্ভরযোগ্য বা কোন নীতি নির্ধারক মন্ত্রী বা অর্থসচিব বা এই লেভেলের কেউ, এখনো সরকারের পক্ষ থেকে আসেনি।

দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আবদুল মালেক। তিনি বলেছেন, ‘আমরা বারবার দাবি করে আসছিলাম যে, অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে, পে স্কেল টা হচ্ছে। তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, সেটা আসলে থাকতো না। আমরা আশা করি, সরকার এগুলো চিন্তাভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে। 

দীর্ঘ ১১ বছর পর পে স্কেল কোন ধাপে চাচ্ছেন না জানিয়ে তিনি বলেন, একবারেই সব দেওয়া হোকে। এতে হয়তো কষ্ট হবে। কিন্তু এটার ওপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না। এবং কর্মচারীরা লাভবান হবে। হয়তো আমরা এটা বলতে পারি যে, দেশের উন্নয়ন তো প্রতিবছর হচ্ছে। বাজেট ও কিন্তু প্রতি বছর হবে। কিন্তু পে স্কিল তো প্রতিবছর হবে না। পে স্কিলটা তো একবারেই হবে।

‘পে স্কেলটা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা দিক কাটছাট করে বরাদ্দ টা বাড়ালে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরো বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা’, যোগ করেন এ নেতা।

আরও পড়ুন: ভাতা পাবেন সব এফসিপিএস ট্রেইনি, মন্ত্রণালয়ের নোটিশ চূড়ান্ত নয়: বিসিপিএস

সরকারি সূত্রে জানা গেছে, পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তা তিনটি অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে শুরু করবেন। পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক বেসিক কার্যকর করা হবে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতায় নির্ধারিত বিভিন্ন ভাতা ও সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। 

জানা গেছে, আসন্ন বাজেটে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার একটি বিশেষ ‘থোক বরাদ্দ’ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সূত্রের তথ্য, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। তবে এদিনই পে স্কেলের বরাদ্দ হচ্ছে না। জানা গেছে, আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন শুরু হবে।

এদিন বেলা ৩টায় রাষ্ট্রপতির আহবানে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। এরপর আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন। সে দিনই পে স্কেলে বরাদ্দের বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।

সংবাদ সম্মেলনে যে কারণে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
  • ১৮ জুলাই ২০২৬
কৃষি ও ছাদবাগানের প্রসারে শেকৃবিতে দিনব্যাপী সম্মেলন
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে মেসির সামনে যে ১১ রেকর্ড, লিখতে পারেন নতুন ইতিহাস
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে মুখ খুললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
পাহাড় কেটে মাটি উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স-ইংল্যান্ড, ভবিষ্যদ্…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence