পটুয়াখালী জেলা প্রশাসকের  কার্যালয়ে চাকরি, পদ ৯, আবেদন ৭ জুলাই পর্যন্ত

১২ জুন ২০২৬, ০৫:৪৯ PM
২ পদে ৯ কর্মী নিয়োগে আবেদন চলছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে

২ পদে ৯ কর্মী নিয়োগে আবেদন চলছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ২ পদে ৯ কর্মী নিয়োগে ৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জুন থেকে শুরু হয়েছে—চলবে ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়;

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;  

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*স্প্রেডসিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন ২৩ জুন পর্যন্ত

২. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

*স্প্রেডসিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

কর্মস্থল: পটুয়াখালী; 

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৭ জুলাই ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৭ জুন ২০২৬, বিকেল ৫টা; 

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬