প্রশিক্ষণের পূর্বে যোগদানের দাবি ১৪ হাজার শিক্ষকের, যা বললেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

১০ জুন ২০২৬, ০৭:২৩ PM , আপডেট: ১০ জুন ২০২৬, ০৭:৪৮ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষককে প্রশিক্ষণ শেষে যোগদান করানোর পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রশিক্ষণের পূর্বেই যোগদানের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ১৪ হাজারের বেশি শিক্ষকের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে তারা যোগদান করবেন। এই প্রক্রিয়াটি দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।’

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীরা বলেন, পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরও এনএসআই ভেরিফিকেশন যুক্ত করায় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের প্রায় ৯ লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। দীর্ঘ প্রস্তুতি ও প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হওয়ার পরও নিয়োগ বিলম্ব হওয়ায় তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা অভিযোগ করে বলেন, পদায়ন না হওয়ায় অনেকেই পূর্বের চাকরি ছেড়ে দিয়ে এখন বেকার জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারীরা চরম সংকটে পড়েছেন।

তারা বলেন, কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের আগে যোগদান না দিয়ে প্রশিক্ষণকে শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে, যা অতীতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গত। তারা প্রশিক্ষণের বিরোধী নই, তবে আগে পদায়ন ও যোগদান নিশ্চিত করে তারপর প্রশিক্ষণ দেওয়া হোক।

তারা আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় শিক্ষক সংকট থাকা সত্ত্বেও পদ খালি রেখে বিকল্প ব্যবস্থায় পাঠদান চালানো হচ্ছে, যা অযৌক্তিক। দ্রুত নিয়োগ কার্যকর হলে এ সংকট সমাধান সম্ভব।

তাদের দাবি, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকলেও দীর্ঘসূত্রতার কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে পদায়নের আহবান জানিয়েছেন তারা।

এ সময় ৩ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো— দ্রুত পদায়ন ও নিয়োগ বাস্তবায়ন; প্রশিক্ষণ ও এনএসআই ভেরিফিকেশন প্রক্রিয়া পরিষ্কার করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের প্রশিক্ষণ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কাজ করছে। প্রশিক্ষণ শেষে প্রার্থীদের যোগদান করানো হবে।’

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9