শিক্ষকদের উপস্থিতি ট্র্যাকিংয়ে কঠোর হচ্ছে প্রাথমিক অধিদপ্তর, যা আছে নতুন নির্দেশনায়

১২ জুন ২০২৬, ০৫:৩৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শ্রেণিকক্ষে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ জুন থেকে দেশব্যাপী এই নতুন উপস্থিতি ট্র্যাকিং ব্যবস্থা চালু হচ্ছে। এর আওতায় প্রতিদিন বিদ্যালয় শুরুর নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদের উপস্থিতির তথ্য ও হাজিরা খাতার ছবি ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই আদেশ জারি করা হয়।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত ১৬০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে (ঢাকা মহানগরীর জন্য সকাল ৭টা ৫০ মিনিট) প্রধান শিক্ষকরা তাদের নিজ নিজ ক্লাস্টার গ্রুপে উপস্থিতি সংক্রান্ত এসএমএস ও হাজিরা খাতার ছবি পাঠাবেন। পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকরা পর্যায়ক্রমে এই তথ্য একত্রিত করে নির্ধারিত সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বাধ্য থাকবেন। কোনো কর্মকর্তা বা প্রধান শিক্ষক ভুল বা তথ্য দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনা দেখুন

May be an image of text

May be an image of text

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬