দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন

১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ PM
গভর্নিং বডিতে নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য

গভর্নিং বডিতে নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা কলেজের গভর্নিং বডিতে নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে হেলাল উদ্দিন আহমেদ এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আবুল কালাম (সুমন পাটোয়ারী) দায়িত্ব পেয়েছেন। তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর মেয়াদে এই পদে বহাল থাকবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি প্রবিধানমালা-২০১৯ অনুযায়ী এই নতুন কমিটি কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

এর আগে এই কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন মো. সিরাজুল ইসলাম, সবুজ খাঁন। তবে তার বিরুদ্ধে মাস্টার্স ডিগ্রির জাল সনদ ব্যবহারের গুরুতর অভিযোগ ওঠে এবং এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে তদন্ত শুরু হয়।

তদন্তে মো. সিরাজুল ইসলামের মাস্টার্স সনদ জাল প্রমাণিত হওয়ায়, গত ২৪ ডিসেম্বর ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এক লিখিত নির্দেশনার মাধ্যমে তাকে সভাপতির পদ থেকে অপসারণ করেন। একই সঙ্গে ওই শূন্য পদে যোগ্য ও উচ্চশিক্ষিত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য কলেজ অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়।

সার্বিক যাচাই-বাছাই শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নেতৃত্ব মনোনীত করায় কলেজ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, নতুন এই নেতৃত্বের হাত ধরে দক্ষিণ আইচা কলেজের শিক্ষা কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬